- প্রকাশিত: ৯ জুলাই ২০২৫ ০৮:৫৮ পিএম
গোপালগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বাবা-ছেলেকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে প্রায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী বাবা-ছেলেকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
বুধবার (০৯ জুলাই) ভোর রাতে কাশিয়ানী উপজেলার জাতিগ্রামে অভিযান চালিয়ে ওই বাবা-ছেলেকে গ্রেফতার করা হয়।
বুধবার (০৯ জুলাই) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে কাশিয়ানী সেনা ক্যাম্প।
গ্রেফতারকৃতরা হলো, কাশিয়ানী উপজেলার জাতিগ্রামের মৃত আবু বকর মোল্লার ছেলে সাহেব মোল্লা (৫৫) ও তার ছেলে রাজিব মোল্লা (২৭)।
কাশিয়ানী সেনা ক্যাম্প জানায়, কাশিয়ানীতে বিপুল পরিমান গাঁজার চোরাচালান হমে এমন গোপন সংবাদের ভিত্তিতে জাতিগ্রামে কাশিয়ানী সেনা ক্যাম্প কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করে।
এসময় ওই গ্রামের মাদক ব্যবসায়ী সাহেব মোল্লার বাড়ী ঘেরাও করে তল্লাশি চালায় যৌথ বাহিনী। এসময় বাড়ী থেকে ৯৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় ও মাদক ব্যবসায়ী বাবা-ছেলেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় কাশিয়ানী থানায় একটি মামলা দায়েরের পর আসামীকে হস্তান্তর করা হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!