- প্রকাশিত: ২১ মে ২০২৬ ০৩:৫৮ পিএম
গোপালগঞ্জে ফল উৎসব অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : চলছে মধু মাস জৈষ্ঠ্য। এসময় গ্রাম থেকে শহরের ফল গাছে থাকে পাকা পাকা সুস্বাদু ফল। এসব ফলের মৌ মৌ ঘ্রানে পাগল করে তোলে সবাইকে। তবে গ্রামগঞ্জে গাছ থেকে ফল পেড়ে খাওয়া গেলেও ঠিক তার উল্টো চিত্র শহুরে জীবনে। বিভিন্ন রসালো ফল কিনে খেতে হয় শহরের বাসিন্দাদের। তবে শহরের থাকা শিক্ষার্থীর অনেকেই দেশীয় ফলের নাম জানে না।
তাই শিক্ষার্থীদের দেশীয় ফলের সাথে পরিচয় করিয়ে দিতে গোপালগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সোনালীস্বপ্ন একাডেমিতে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে| আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে সোনালীস্বপ্ন একাডেমি চত্ত্বরে জাতীয় সংগীতের মাধ্যম এ ফল উৎসবের সূচনা করা হয়| পরে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের হাতে মৌসুমী ফল তুলে দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. নাজমুল ইসলাম| মৌসুমী ফলের মধ্যে ছিলো দেশীয় ফল আম, লিচু ও জামরুল|
শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব ফলের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি স্বাদ গ্রহণ করেন| সবার সম্মিলিত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণ রঙিন ও উৎসবমুখর হয়ে ওঠে| এসময় শিক্ষক ও অভিভাবগণ উপস্থিত ছিলেন|
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নাজমুল ইসলাম ও শিক্ষার্থীরা মৌসুমী ফলের গুনাগুন তুলে ধরে বলেন, মৌসুমী ফল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে|কিন্তু আমরা বিদেশী ফলের উপর নির্ভর করে থাকি| সকলের উচিত আমাদের দেশীয় মৌসুমী ফল খাওয়া|আগামীতেও ফল উৎসবের আয়োজনের আশা ব্যক্ত করা হয়| #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!