- নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
- প্রকাশিত: ১৬ জুন ২০২৬ ০৭:৪৬ পিএম
গোপালগঞ্জে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, নিহত-১, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে দু’টি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো অর্ধশতাধিক যাত্রী।
আজ মঙ্গলবার (১৬ জুন) বিকাল সোয়া চারটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় খুলনা থেকে ঢাকা যাওয়ার পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রী ফকির মাহাবুব আনাম।
এ ঘটনায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে মরা যাওয়া ব্যক্তি হলেন-কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার শোদাগ গ্রামের আজাহার উদ্দিনে ছেলে নূর হোসেন মারা যান। মারাত্মক আহত ৩৫ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি শিপলু আহমেদ ও গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আফতাফ জিনালী বিষয়টি নিশ্চিত করেছে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি শিপলু আহমেদ জানান, আজ বিকেলে ঢাকাগামী সুন্দরবন পরিবহনের একটি বাস অপর একটি জিএমএস পরিবহনের বাসকে ওভারটেক করতে যায়। এ সময় বিপরীত দিক অপর একটি ট্রাক চলে আসলে সংঘর্ষ ঘটে। এতে বাস দু’টি মহাসড়কের খাদে পড়ে যায় ও ট্রাকের পিছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে দুই বাসে থাকা অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
পরে সেখানে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার শোদাগ গ্রামের আজাহার উদ্দিনে ছেলে নূর হোসেন মারা যান। অতিরিক্ত গতি ও ওভারটেকের প্রতিযোগীতার কারনে এ দূর্ঘটনা ঘটেছে বলে অভিয়োগে আহত যাত্রীদের। দূর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে স্থানীদের সড়িয়ে দিলে এক ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
সুন্দরবন পরিবহনের যাত্রী ভোলার চরফ্যাশন উপজেলার দুলাল মিয়া বলেন, “আমি মংলা থেকে ঢাকার দিকে সুন্দরবন পরিবহনে যাচ্ছিলাম। গোপালগঞ্জের ঘোনাপাড়ায় পৌঁছালে দেখি দুটি বাস পাল্লা দিয়ে চলছিল। সুন্দরবন পরিবহন জিএমএস পরিবহনকে সাইড দেওয়ার জন্য বারবার সংকেত দিলেও তারা সাইড দেয়নি। দ্রুতগতির কারণে জিএমএস পরিবহনের বাসটি সড়কের ওপর এদিক-সেদিক করছিল। এ সময় ঢাকার দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে জিএমএস পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে সুন্দরবন পরিবহনের বাসটি পেছন থেকে গিয়ে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী দুটি বাস সড়কের পাশে খাদে পড়ে যায়। ফলে দুই বাসের অধিকাংশ যাত্রী আহত হন।”
ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রী ফকির মাহাবুব আনাম বলেন, সকলকে সচেতন হতে হবে। বাসের চালক কত গতিতে চালাচ্ছে, অপ্রয়োজনীয়ভাবে ওভারটের করছে কি না তা যাত্রীদের জানতে ও দেখতে হবে। বাসের চালক গতিতে চালাতে মানা করতে হবে। সবই যদি সচেতন না হই তাহলে সড়ক দূর্ঘটনা রোধ করা যাবে না।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আইসিটি সেল এর পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)...
-
নিজস্ব প্রতিবেদক, ভোলা:ভোলার বোরহানউদ্দিনের সাচরা ইউনিয়নে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!