- প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫ ০১:৫৯ পিএম
গোপালগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত, আহত-২
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে মো: জসিম শেখ (২৩) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ২ জন।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার পাথালিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রোমান মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হেলপার মো: জসিম শেখ বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চর দাঁড়িয়াল গ্রামের সাহাবুর শেখের ছেলে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রোমান মোল্যা জানান, যান্ত্রিক যান্ত্রিক ট্রুটির কারনে সদর উপজেলার পাথালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল একটি ট্রাক (খুলনা মেট্রো-ট-১১-১৯১৮)। এসময় একই পাশ দিয়ে আসা দ্রুতগামী অপর একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৮৪৬৫) দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটির পিছনে সাজোড়ে ধাক্কা মারে। এতে ট্রাকের হেলপার জসিম মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক দুটি আটক করে ও মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!