- প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৫ ০৩:১০ পিএম
গোপালগঞ্জে দুই জাল টাকা ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই জাল টাকা ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
আজ বৃহস্পতিবার (২৮ আগষ্ট) কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া বাজার থেকে এদের আটক করা হয়।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো, গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে রাকিব হাসান (৩২) ও কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কানু মিয়ার ছেলে এনামুল হক ইমাম (৩৬)।
ওসি মো: কামাল হোসেন জানান, জাল টাকা ব্যবসায়ী রাকিব হাসান ও এনামুল হক ইমাম ঘোনাপাড়া বাজারে কেনাকাটা করেন। এসময় ওই বাজারের এক দোকানদাকে ১ হাজার টাকার একটি নোট দেয়। নোটটি দেখে সন্দেহ হলে তাদের আটক করে তল্লাশী চালিয়ে দু’টি এক হাজার টাকার উদ্ধার করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই জাল টাকা ব্যবসায়ীয়কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!