- নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
- প্রকাশিত: ১৪ জুন ২০২৬ ০৫:৩৪ পিএম
গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের সমাপনী কর্মশালা
গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের (প্রথম সংশোধিত) সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে|
আজ রবিবার (১০ জুন) দুপুরে জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন| বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখার যুগ্ম সচিব মো. হেমায়েত হোসেন|
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. খালেদ কনকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়| কর্মশালায় প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো. খালেদুজ্জামান| এ সময় মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক মো. আহসান হাসিব খান, বরিশাল বিভাগীয় পরিচালক মো. কামরুল হাসান, খুলনা বিভাগীয় পরিচালকের কার্যালয়ের উপ-পরিচালক বিপুল কুমার বসাক, গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলামসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ১০ জেলার ৫২ উপজেলার মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন| এছাড়া প্রকল্পের সুফলভোগী মৎস্যচাষী, মৎস্যজীবী, ঝিনুক ও মুক্তা চাষী, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা কর্মশালায় অংশ নেন|
কর্মশালায় বক্তারা দেশীয় প্রজাতির মাছ ও শামুকের সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য রক্ষায় প্রকল্পটির অবদান তুলে ধরেন| পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়|
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!