- প্রকাশিত: ২ জুন ২০২৬ ১০:১০ এএম
গোপালগঞ্জে চোর আটকের জেরে দফায় দফায় সংঘর্ষে আহত-২৫, বাড়িঘর ও মোটরসাইকেল ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় চোর আটকের ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছে| এসময় বেশ কয়েকটি বাড়ি ও মোটর সাইকেল ভাংচুর করা হয়|
সোমবার (০১ জুন) রাতে উপজেলার ঘাঘরকান্দা-বেপারীপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে|
গুরুতর আহত ওহাব গাজী (৬০), জালাল গাজী (৪৫), খলিল গাজী (৪৮), আরিফুল গাজী (৩০), জলিল গাজী (৪৬) ছনিয়া খানম (১৯), মাজেদা বেগম (৪৫), হান্নান বরকতউল্লাহ (৫৫), মুকুল মুন্সী (৪৮), অলি বরকতউল্লাহ (৩৫), তাওসীন বরকতউল্লাহ (৩০), হানিফ শেখ (৪৫), হাবিব মুন্সী (৪২), জাহিদুল বরকতউল্লাহকে (৩৮) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে|
জানাগেছে, সোমবার সন্ধ্যায় ঘাঘরকান্দা-বেপারীপাড়া গ্রামের মাদক বিরোধী কমিটির সদস্যরা ব্যাটারী চুরির অভিযোগে উপজেলার কাঠিগা গ্রামের মোরসালিন মিয়া, চিতশী গ্রামের রাসেল দাড়িয়া ও ঘাঘরকান্দা গ্রামের আব্দুল্লাহ দাড়িয়াকে আটক করে বেপারীপাড়া গ্রামের মাদক বিরোধী কমিটির কার্যালয়ে আটকে রাখে| এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে কাঠিগা ও চিতশীর গ্রামের লোকজন এসে মাদক বিরোধী কমিটির কার্যালয় ভাঙচুর করে তিন চোরকে ছিনিয়ে নিয়ে যায়| এর জের ধরে রাতে সংঘর্ষ শুরু হলে প্রায় ঘন্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে নারীসহ অন্ততঃ ২৫ জন আহত হন| এসময় কয়েকটি বাড়ী ও মোটর সাইকেল ভাংচুর করা হয়| পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে| মারাত্মক আহত কয়েকজনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে|
ঘাঘরকান্দা-বেপারীপাড়া গ্রামের মাদক বিরোধী কমিটির সাধারণ সম্পাদক জসিম মোল্লা বলেন, আমাদের বেপারীপাড়া গ্রামের এক ব্যক্তির গাড়ি থেকে মোরসালিন, রাসেল ও আব্দুলাহ এই তিনজন মিলে ব্যাটারী চুরি করে বিক্রি করে দেয়| এ খবর জানার পরে আমরা এই তিন চোরকে আটক করে আমাদের কার্যালয়ে রেখে পুলিশকে খবর দেয়| পরবর্তীতে কাঠিগা-চিতশীর লোকজন এসে আমাদের উপর হামলা ও মারধর করে কার্যালয় এবং ঘরবাড়ি ভাঙচুর করে ওই তিনজনকে ছিনিয়ে নিয়ে যায়| প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি|
কাঠিগা-চিতশী গ্রামের ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, আমরা কাউকে মারধর করিনি| আমাদের লোকজনকে তারা মারধর করে আহত করেছে|
কোটালীপাড়া থানার ওসি মো: রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি| এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে| #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা সদর ভিআইপি রোড এলাকার ইঞ্জিনিয়ার কাওসার নাইম (শুভ)-এর ছাদবাগান থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে প্রায় চার হাজার পিস ইয়াবাসহ সজিব মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শশুরবাড়ির পুকুর থেকে বি. এম. মাহমুদুল ইসলাম (৩৮) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে...
-
মাসুদ রেজা ফয়সাল:ক্যাশলেস অর্থনীতি প্রসারে ব্যাংকিং খাতের ভূমিকা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় বরগুনার বামনায় ‘বাংলা কিউআর’ কোডের মাধ্যমে ক্যাশলেস লেনদেন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!