- প্রকাশিত: ১২ জুলাই ২০২৬ ০৩:২৮ পিএম
গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে আলোচনাসভা ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর যৌথভাবে দিবসটি পালন করে।
“তারুণ্যের আশা আকাঙক্ষা বাস্তবায়ন করি-আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এ প্রতিপাদ্যে আজ রবিবার (১২ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর|
জেলা প্রশাসক মো: অরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা পরিষদের প্রশাসক মোঃ রফিকউজ্জামান, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো: সোহেল পারভেজ বক্তব্য রাখেন।
পরে দিবসটি উপলক্ষে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে অবদানের জন্য ২০ জনে হাতে সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ।
বাংলাদেশে জনসংখ্যা দূষণরোধে পরিবার পরিকল্পনা গ্রহনের বিষয়ে গুরুত্ব তুলে ধরে আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দেশে জনসংখ্যার ওপর সে দেশের শিক্ষা, অর্থনীতি, উন্নয়ন, জীবনযাত্রার মান, সামাজিক অবক্ষয়সহ বিভিন্ন দিক জড়িত থাকে। বাল্য বিবাহ, অল্প বয়সে মাতৃত্ব এবং পুরুষদের মধ্যে পরিবার পরিকল্পনা বিষয়ে উদাসীনতা এই ৩টি বিষয়ে এখনও বড় চ্যালেঞ্জ রয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!