- প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫ ০৪:৪৫ পিএম
গোপালগঞ্জে বিনাধান-২২ জাতের প্রদর্শনী পর্যালোচনা ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বিনা উদ্ভাবিত আমন ধানের জাত বিনাধান-২২ এর বিনাধান-১৭, ২৩, ব্রি-ধান-৭৫, ৮৭ ও ১০৩ জাতের প্রদর্শনী পর্যালোচনা ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় অনুষ্ঠিত এ মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে গোপালগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. মামুনুর রহমান এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার, বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারী, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা নির্মল কুমার দেসহ শতাধিক কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
মাঠ দিবসে কৃষি কর্মকর্তারা বলেন, উচ্চ ফলনশীল এ ধানের জীবন কাল ১১২ দিন থেকে ১১৫ দিন। জাতে খাটো হওয়ায় হেলে পড়ার সম্ভাবনা থাকে না। বিঘায় এ ধান ২০ থেকে ২২ মন ফলন দিয়েছে। হেক্টরে ফলেছে ৬ টন। এ ধানে রোগ বালাই ও পোকার আক্রামন কম থাকায় উৎপাদন খরচ বিঘায় মাত্র ১০ হাজার টাকা। আগাম পাকায় শ্রমিক মূল্যও কম লাগায় কৃষকরা লাভবান হন। ক্ষেত থেকে এ ধান কেটে কৃষক মসুর বা সরিষা আবাদ করতে পারেন। এ ধানের বদৌলতে কৃষক একই জমিতে বছরে ৩ থেকে ৪টি ফসল করতে পারবেন। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাইক্রোবাস ভর্তি ১২ লাখ টাকা মূল্যের অবৈধ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করেছে মৎস্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!