- প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫ ০৯:১১ পিএম
গোপালগঞ্জে বিএনসিসি সুন্দরবন রেজিমেন্ট কর্তৃক নির্দেশিত ফায়ার ফাইটিং ম্যাসেজমেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ :
গোপালগঞ্জে বিএনসিসি সুন্দরবন রেজিমেন্ট কর্তৃক নির্দেশিত ফায়ার ফাইটিং ম্যাসেজমেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ সরকারি কলেজ বিএনসিসি এ প্রশিক্ষনের আয়োজন করে।
আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ সরকারি কলেজের হল রুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি শিপুল আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সরকারি কলেজের বিএনসিসির প্লাটুন কমান্ডার মাহমুদ আলী খন্দকার। এ প্রশিক্ষনে ৭০ জন ক্যাডেট কোর অংশ নেন। এসময় তাদের কি কি ভাবে দুর্ঘটনা ঘটে এং তা কিভাবে প্রতিরোধ করতে হবে তার প্রশিক্ষণ দেয়া হয়।
গোপালগঞ্জ সরকারি কলেজের বিএনসিসির প্লাটুন কমান্ডার মাহমুদ আলী খন্দকার বলেন, আমাদের দেশে প্রায়শ নানা দূর্ঘটনা ঘটে থাকে। এসব দুর্ঘটনা থেকে সাধারন মানুষকে উদ্ধারসহ বিভিন্ন ধরনের সহযোগীতা দিতে হয। এজন্য আমাদের দক্ষ ক্যাডেট কোর গড়ে তুলতে হবে। এরই ধারাবাহিকতায় আজ প্রশিক্ষণ দেয়া হলো। এ প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ কোর গড়ে উঠবে। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, ভোলা:ভোলার বোরহানউদ্দিনের সাচরা ইউনিয়নে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!