- প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬ ০৪:০৯ পিএম
গোপালগঞ্জে বিধবা মাকে বের করে ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে, আমার আর বেঁচে থাকার ইচ্ছা নাই
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরন গ্রামের হেনয়ারা বেগম (৫৫)। ৬ মাস আগে বরিশালে কাজ করতে গিয়ে স্বামী শাহ আলম শেখ মারা যান। বড় ছেলে ওলিউল্লাহ কাজের জন্য ভারতে গিয়ে ১০ বছর ধরে নিখোঁজ। আর ছোট ছেলে শহিদুল ইসলাম দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত।
কিন্তু নেশার টাকা না পেয়ে দুঃখিনী মা হেনয়ারা বেগমকে ঘর থেকে বাইরে বের করে দিয়ে বসত ঘরে আগুন ধরিয়ে দিয়েছে মাদকাসক্ত ছেলে শহিদুল ইসলাম। এতে একমাত্র মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নি:স্ব হয়ে পড়েছেন তিনি।
কান্না জড়িত কন্ঠে হেনয়ারা বেগম আরো বলেন, আমার মাথা গোজাঁর ঠাঁই টুকুও এখন পুড়ে ছাই হয়ে গেল। আমার আর বেঁচে থাকার ইচ্ছা নাই। এতো শোক আমি কি ভাবে সইবো। আমি এখন কি ভাবে বাঁচবো।
আর এমন ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৭ মার্চ) রাতে কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরন গ্রামে।
জানাগেছে, জানাগেছে, কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরন গ্রামের মৃত শাহ আলম শেখের ছেলে শহিদুল ইসলাম দীর্ঘ দিন ধরে মাদকসেবন করে আসছিল। ঘটনার রাতে শহিদুল তার মা হেনয়ারা বেগমের কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। কিন্তু হেনয়ারা বেগম টাকা দিতে না পারায় মাদকাসক্ত ছেলে শহিদুল বিধবা মাকে ঘর থেকে বের করে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় আশপাশের মানুষ আগুন নেভানোর জন্য এগিয়ে আসলেও মূহুর্তের মধ্যে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
হেনয়ারা বেগম আরো বলেন, আমার ছেলে শহিদুল দীর্ঘ দিন ধরে মাদক সেবন করে আসছে। সে প্রতিনিয়ত আমার কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। টাকা দিতে না পারলে সে আমাকে মারধর করতো। যার কারনে আমি শহিদুলের ভয়ে পালিয়ে থাকতাম। ঘটনার রাতে টাকা দিতে না পারায় আমাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে আগুন দেয়।
প্রতিবেশী জামির আলী বলেন, শহিদুল দীর্ঘ দিন ধরে মাদক সেবন করে আসছে। মাদকের টাকা না দিতে পারলে সে তার মাকে মারধর করতো। গতকাল মঙ্গলবার রাতে মাদকের জন্য শহিদুল তার মার কাছে টাকা চেয়ে না পেয়ে বসত ঘরে আগুন দেয়। আমরা আগুন নিভানোর জন্য ছুটে আসতে আসতেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আমরা চাই না এ ভাবে আর কোন পরিবারে মাদকাসক্ত ছেলের জন্ম হোক।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রিয়াদ মাহমুদ বলেন, এ বিষয়ে আমি এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা গ্রহন করবো। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!