- প্রকাশিত: ১ জুন ২০২৬ ০৬:০৬ পিএম
গোপালগঞ্জে বাসের ধাক্কায় ভ্যানগাড়ি চালক নিহত, আহত-০২
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাসের ধাক্কায় আইয়ুব খাঁ (৫৫) নামে এক ভ্যানগাড়ি চালক নিহত হয়েছেন| এতে আহত হয়েছেন ভ্যানের দুই যাত্রী।
আজ সোমবার (০১ জুন) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
গোপিনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্চ (পরিদর্শক) মো: মোমেনুল ইসলাম দূর্ঘটনায় নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ভ্যানগাড়ি চালক আইয়ুব খাঁ গোপালগঞ্জ সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের বারেক খাঁ এর ছেলে।
পরিদর্শক মো: মোমেনুল ইসলাম ঘটনার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুরে পৌঁছালে একটি ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে ভ্যানগাড়ী চালক আইয়ুব খাঁ ঘটনাস্থলে নিহত এবং অপর দুই ভ্যানযাত্রী আহত হন|
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে। মারাত্মক আহত দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ও ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!