- প্রকাশিত: ৯ জুন ২০২৬ ০৩:১৭ পিএম
গোপালগঞ্জে আলাদা দুটি সড়ক দূর্ঘটনায় হেলপারসহ দুইজন নিহত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে আলাদা দুটি সড়ক দূর্ঘটনায় হেলপারসহ দুইজন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (০৯ জুন) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা এলাকার সেবা গ্রীনলাইন ফিলিং স্টেশন ও সোমবার (০৮ জুন) রাতে একই মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় এনার্জি পাম্পের সামনে এসব দূর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ও কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহফুজুর রহমান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ফরিদপুর জেলার নগরকান্দা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে কাভার্ড ভ্যানের হেলপার মাসুদ রানা (৩৫) ও কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের কাদিরপাড়ার শওকত হোসেন মিঠু মুন্সী (৪০)।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঢাকা ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১২-৬৯৯৬) গেড়াখোলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের (ঢাকা-মেট্রো-ম-১১২৭৬৯) সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাক ও কাভার্ড ভ্যানের সামনে অংশ দুমড়ে মুচড়ে গেলে কাভার্ড ভ্যানের হেলপার গাড়ির ভেতরে আটকে পড়ে| পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হেলপারকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন|
অপরদিকে কাশিয়ানী থানার ওসি মো: মাহফুজুর রহমান জানান, সোমবার রাতে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে বাইসাইকেল চালিয়ে বাড়ী যাচ্ছিলেন শওকত হোসেন মিঠু মুন্সী। এসময় তিনি পোনা এলাকার এনার্জি পাম্পের সামনে পৌঁছালে দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!