- প্রকাশিত: ১১ জুলাই ২০২৬ ০৩:৫৪ পিএম
গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ করেছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ শহরের একটি কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালিয়ে প্রায় ৭১ হাজার পিস বিভিন্ন ব্যান্ডের নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।
আজ শনিবার (১১ জুলাই) দুপুরে শহরের বিসিক ব্রিজ এলাকায় অবস্থিত এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিস থেকে এসব নকল সিগারেট উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এস.আই) আলমগীর হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, বিভিন্ন ব্যান্ডের নকল সিগারেট পাঠানো হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালানো হয়। এসময় তল্লাশি চালিয়ে ছয়টি কার্টুনে রাখা দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা।
তিনি আরো বলেন, বিভিন্ন দোকানে সরবরাহের উদ্দেশ্যে একাধিক জেলা থেকে এসব নকল সিগারেট কুরিয়ারে পাঠানো হচ্ছিল। তবে এসব সিগারেট নিতে এসে পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে আমদানিকারকরা। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!