- প্রকাশিত: ৩০ মে ২০২৬ ০৯:১১ পিএম
গোপালগঞ্জে ৭ বছরের শিশুকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার
নজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ২০ টাকার লোভ দেখিয়ে ৭ বছর বয়সী প্রথম শ্রেণীর এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এঘটনায় অভিযুক্ত শফিকুল মোল্লা (২০) নামে যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৯ মে) রাতে গোপালগঞ্জ শহরতলীর বিসিক শিল্প নগরীর মধুমতি বেকারিতে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চত করেছেন।
বলাৎকারের শিকার শিশু সাজিদ শেখ (৭) শহরের মৌলভীপাড়া এলাকার সৌদি প্রবাসী সিরাজুল শেখের ছেলে। সে স্থানীয় এস কে আলিয়া মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র।
শিশু বলাৎকারের অভিযোগে আটক শফিকুল মোল্লা বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রামের মো: সিদ্দিক মোল্লার ছেলে। সে গোপালগঞ্জ বিসিক শিল্পনগরী এলাকায় মধুমতি বেকারির কর্মচারী।
স্থানীয় সূত্রে জানাগেছে, শুক্রবার সন্ধ্যার পর শিশু সাজিদ তার বাসার কাছাকাছি থানাপাড়া এলাকায় দাদার বাসায় যাচ্ছিল। পথে বিসিক ব্রিজের ওপর থেকে তাকে টাকা ও খাবারের লোভ দেখিয়ে ডেকে নেয় শফিকুল। পরে মধুমতি বেকারির দোতলায় নিয়ে তাকে বলাৎকার করা হয়। এ সময় শিশুটি চিৎকার করতে গেলে শফিকুল তার মুখে বালিশ চাপা দিয়ে নির্যাতন চালায়।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় জনতা অভিযুক্ত শফিকুলকে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়। পরবর্তীতে অসুস্থ অবস্থায় ভিকটিম শিশুকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়।
নির্যাতিত শিশুর মা সুরমা বেগম এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত শফিকুলের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য মধুমতি বেকারির মালিক মো: আরিফের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত শফিকুলকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং অভিযুক্ত যুবক অপরাধের কথা স্বীকার করেছে। ভিকটিম শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। ওই শিশুকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা সদর ভিআইপি রোড এলাকার ইঞ্জিনিয়ার কাওসার নাইম (শুভ)-এর ছাদবাগান থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে প্রায় চার হাজার পিস ইয়াবাসহ সজিব মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শশুরবাড়ির পুকুর থেকে বি. এম. মাহমুদুল ইসলাম (৩৮) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে...
-
মাসুদ রেজা ফয়সাল:ক্যাশলেস অর্থনীতি প্রসারে ব্যাংকিং খাতের ভূমিকা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় বরগুনার বামনায় ‘বাংলা কিউআর’ কোডের মাধ্যমে ক্যাশলেস লেনদেন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!