- প্রকাশিত: ২১ আগস্ট ২০২৫ ০৮:৪৬ পিএম
গোপালগঞ্জে ৬লক্ষ টাকার ৭৬ পিস চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : দেশীয় প্রজাতীর মৎস্য সম্পদ রক্ষার্থে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ লক্ষ টাকার ৭৬ পিস চায়না দুয়ারী জাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন। পরে এসব জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে স্থানীয় ঘাঘর বাজারে এ অভিযান চালানো হয়। উদ্ধার অভিযানকালে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সদস্যেগণ উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ অপু বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ’র নেতৃত্বে স্থানীয় ঘাঘর বাজারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই বাজারের দুলাল বেপারী ও বাবু খাঁর গোডাউন থেকে ৭৬টি অবৈধ চায়না দুয়ারী জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্যে সাড়ে ৬ লক্ষ টাকা। পরে উদ্ধারকৃত জালগুলো উপজেলা পরিষদ চত্ত্বরে এনে আগুনে পুড়িয়ে ফেলা হয়।
তিনি আরো জানান, দেশীয় মাছ রক্ষায় গত ৩ মাসে ৬২ টি অভিযান পরিচালনা করা হয়। এতে ৩ হাজারটি অবৈধ চায়না দূয়ারী জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করেছি। যার আনুমানিক মূল্যে প্রায় দেড় কোটি টাকা। আমাদের এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুম বিল্লাহ বলেন, দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় আমরা বদ্ধপরিকর। সেই ধারাবাহিকতায় অবৈধ কারেন্ট জাল, চায়না দুয়ারী জাল উদ্ধারে অভিযান চলমান রয়েছে। আমরা শুধু মৎস্যজীবীদের নয়, যারা এই অবৈধ জাল তৈরী বা বিপননের সাথে জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছি। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, ভোলা:ভোলার বোরহানউদ্দিনের সাচরা ইউনিয়নে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!