গোপালগঞ্জে ৫ দফা দাবীতে জামায়াতে ইসলামীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ


স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ, গোপালগঞ্জ জেলা শাখা।


আজ বুধবার বিকালে জেলা শহরের স্থানীয় প্রেসক্লাবের সামনের সড়কে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে নেতাকর্মীরা। এসময় জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবীতে ‍বিভিন্ন ধরনের প্লাকার্ড প্রদর্শন করেন তারা। মানববন্ধন চলাকালে, জামায়াত ইসলামী বাংলাদেশ-এর নেতারা বক্তব্য রাখেন।


মানববন্ধনে জেলা জামায়েতের নেতৃবৃন্দ বলেন, আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোটের মূল্যায়ন হবে। বিগত নির্বাচনগুলোতে যু্বকরা ভোট দিতে পারেনি। তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। স্বাধীনতার পর বিগত নির্বাচনগুলোতে ৩৫ থেকে ৪০ পার্সেন্ট ভোট পেয়ে একক মংখ্যাগরিস্টতা পেয়ে সৈরাচর হয়ে ফ্যসিস্ট হয়ে ওঠে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ আর ফ্যাসিস্ট হতে পারবে না। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?