- প্রকাশিত: ১২ জুলাই ২০২৬ ০৯:৩২ পিএম
গোপালগঞ্জে ১২ লাখ টাকা মূল্যের অবৈধ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাইক্রোবাস ভর্তি ১২ লাখ টাকা মূল্যের অবৈধ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। পরে জব্দকৃত এসব রেণু মধুমতী নদীতে অবমুক্ত করা হয়। এ সময় চিংড়ির রেণু বহনের দায়ে এক শ্রমিককে জরিমানা করা হয়েছে।
আজ রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডের টোল প্লাজায় এ অভিযান চালানো হয়।
টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার জানান, রবিবার দুপুরে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডের টোল প্লাজায় একটি কালো রঙের মাইক্রোবাস পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হয়। পরে খবর পেয়ে উপজেলা ঘটনাস্থলে এসে গাড়িটিতে তল্লাশি চানো হয়। এ সময় মাইক্রোবাসের ভেতর থেকে ১২টি ড্রামে ভর্তি আনুমানিক ১২ লাখ টাকা মূল্যের গলদা চিংড়ির রেণু উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, মৎস্য সম্পদ রক্ষার্থে জব্দকৃত রেণুগুলো মধুমতী নদীতে অবমুক্ত করা হয়। এ অভিযানে রেণুর প্রকৃত মালিককে না পাওয়ায় অসীম তালুকদার নামের এক শ্রমিককে এক হাজার টাকা জরিমানা করা হয়। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!