- প্রকাশিত: ১৬ মে ২০২৬ ০৭:১৩ পিএম
গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নির্বাচন একাত্তর টিভির রনি সভাপতি ও দেশ টিভির জাবেরুল ইসলাম সম্পাদক নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নির্বাচনে একাত্তর টিভির আজিজুর রহমান রনি সভাপতি ও দেশ টিভির শেখ জাবেরুল ইসলাম বাঁধন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার (১৬ মে) বিকালে প্রধান নির্বাচন কমিশনার এস এম হুমায়ূন কবীর এ ফলাফল ঘোষনা করেন।
তিনি জানান, সভাপতি পদে একাত্তর টেলিভিশনের আজিজুর রহমান রনি ১৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাই টিভির আরিফুল হক আরিফ পান ১৪ ভোট।
সধারন সম্পাদক পদে দেশ টিভির শেখ জাবেরুল ইসলাম বাঁধন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি চ্যানেল এস টিভির কাজী মাহমুদ পেয়েছেন মাত্র ৩ ভোট।
সহসভাপতি দুটি পদে আর টিভির আব্দুল্লাহ আল মামুন ১৬ ভোট পেয়ে নির্বাচতি হয়েছেন। অপর পদে বিজয় টিভির অছিকুজ্জামান ও এসএ টিভির আজিজুর রহমান টিপু ১২ ভোট পান। পরে লটারীতে অছিকুজ্জামান নির্বাচিত হন। এ ছাড়ারা সময় টিভির জয়ন্ত শিরালী পান ৯ ভোট।
যুগ্ম সাধারন সম্পাদক পদে দীপ্ত টিভির হুসাইন ইমাম সবুজ ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নাগরিক টিভির আশিক জামান পেয়েছেন ১২ ভোট।
সাংগঠনিক পদে এশিয়ান টিভির তানভীর হাসান সৈকত ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গ্লোবাল টিভির হেমন্ত বিশ্বাস পেয়েছেন ৬ ভোট।
কোষাধ্যক্ষ পদে এন টিভির মো: মাসুদ পারভেজ ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনন্দ টিভির মো: সেলিম রেজা পেয়েছেন ১১ ভোট।
নির্বাহী সদস্য ৪টি পদে স্টার টিভির নুরুল আলম ফয়সাল ২৯ ভোট, নিউজ-২৪ টিভির সামিউল আলিম ও চ্যানেল ওয়ান টিভির সঞ্জয় বিশ্বাস ২৬ ভোট করে ও বাংলা টিভির সৈয়দ আকবর হোসেন ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। অপর প্রার্থী একুশে টিভির মো: রায়হান মুন্সী পেয়েছে ১১ ভোট।
এর আগে সকাল ১০ থেকে বেলা ১ পযর্ন্ত আনন্দ মুখর পরিবেশে ভোটগ্রহ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩১জন ভোটারের মধ্যে ৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনকে কেন্দ্র করে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এস এম হুমায়ুন কবীর। তার অপর সহযোগী তিন নির্বাচন কমিশনার হলেন, আমিনুল হাসান শাহীন, নুতন শেখ ও শরিফুল ইসলাম। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!