- প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫ ০৪:৩৫ পিএম
গোপালগঞ্জ সরকারি খাল দখল করে প্রভাবশালীর পোল্ট্রি ফার্ম, ভোগান্তিতে তিন গ্রামের অন্তত ২৫ হাজার লোক।
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিযানীতে সরকারি খাল দখল করে প্রভাবশালীর পোল্ট্রি ফার্ম নির্মাণের ফলে জন দূর্ভোগ সৃষ্টি স্বাস্থ্য ঝুঁকিতে তিন গ্রামের অন্তত ২৫ হাজার মানুষ। প্রশাসনের কাছে অভিযোগ করেও প্রতিকার পাননি ওই সব গ্রামের ভুক্তভোগী মানুষ।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বেথুড়ি ইউনিয়নের ঘৃতকান্দি গ্রামের প্রভাবশালী অসীম সরকারের বিরুদ্ধে এ অভিযোগ ওঠেছে। সে ওই গ্রামের বিজয় সরকারের ছেলে ও ইউনিয়ন পরিষদের সদস্য অসিত সরকারের ভাই।
ওই ইউনিয়নের ঘৃতকান্দি, রামদিয়া পূর্বপাড়া ও উত্তরপাড়া গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার লোকের সাথে কথা বলে জানা যায়, অসীম সরকার প্রভাব খাটিয়ে রামদিয়া-রাজপাট খালের ঘৃতকান্দি সরকার বাড়ির সামনে খালে পোল্ট্রি ফার্ম নির্মাণ করে ব্যবসা করে আসছেন। ওই ফার্মের মুরগীর বিষ্ঠাসহ বিভিন্ন প্রকার বর্জ্য খালের পানিতে পড়ে পানি দূষিত হচ্ছে। এতে ডায়রিয়া, চর্মরোগ, আমাশয়, টাইফয়েডসহ বিভিন্ন রকমের পানি বাহিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ বয়োজ্যেষ্ঠরা।
এ ব্যাপারে এলাকাবাসী প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি।
আজ বুধবার (১২ নভেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার বেথুড়িয়া ইউনিয়নের ঘৃতকান্দি গ্রামে গিয়ে দেখা যায়, সরকার বাড়ির সামনে খালের মধ্যে বাঁশ ও টিন দিয়ে বৃহৎ আকারের দুইটি পোল্টি সেড নির্মাণ করা হয়েছে। পাশেই একটি কাঠের সাকো। তার নিচে জাল ফেলে মাছে ধরছেন ওই এলাকার জেলে। পাশে কয়েকজন শিশু গোসল করছে। পোল্ট্রি ফার্ম থেকে পানিতে ভেসে ময়লা যাচ্ছে। ওই খালের পানি ব্যবহারের অনুপযোগি হয়ে পড়ছে।
ওই গ্রামের সুব্রত বাইন অভিযোগ করে বলেন, রামদিয়া রাজপাট খালে পানি দৈনন্দিন গৃহস্থলীর কাজসহ গোসল ও গবাদি পশুর কাজে ব্যবহৃত হয়ে আসছিল। এই গ্রামের অসীম সরকার আওয়ামী লীগ নেতাদের সাথে সখ্যতা গড়ে সরকারি খাল দখল করে পোল্ট্রি ফার্ম গড়ে তোলে। এলাকাবাসী এক হয়ে তাকে বলার পরেও কর্নপাত করেনি। পরে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জানাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের আশ্বাস দিলেও কোনো কাজ করেনি। আমরা চাই ওই পোল্ট্রি ফার্ম অপসারণ করা হোক। এলাকাবাসী যাতে খালের বিশুদ্ধ পানি ব্যবহার করতে পারে।
রামদিয়া পূর্বপাড়া গ্রামের রুবেল মোল্লা বলেন, আমরা এই খালের পানি দিয়ে গোসল করি এবং রান্নার কাজে ব্যবহার করি। খাল থেকে মাছ শিকার করে এলাকার কিছু মানুষ সংসার চালায়। কিছুদিন আগে দেখি ওই পোল্ট্রি ফার্ম থেকে মরা মুরগি খালে ফেলছে। মুরগির পায়খানা সহ মুরগিকে খাওয়ানো ওষুধ খালে পানিতে পড়ে। এটা দেখে কিছুদিন আমরা টিউবওয়েলের পানি ব্যবহার করা শুরু করেছি।
এ বিষয়ে জানতে অসীম সরকারের বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি, কথা হয় তার ভাই ইউপি সদস্য অসিত সরকার সাথে। তিনি জনভোগান্তির কথা স্বীকার করে বলেন, পোল্ট্রি ফার্মে খালের পানি দূষিত হয় বা হচ্ছে এটা সত্যি কথা। ওখানে আমাদের নিজস্ব জায়গা রয়েছে। আমার ভাইয়া এখন এই মুহূর্তে বাড়িতে নেই। সে একটি মামলায় আসামি হওয়ায় পলাতক রয়েছে বাড়িতে আসলে তাকে বিষয়টি বলবো।
এ বিষয়ে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ বলেন, সম্প্রতি আমি যোগদান করেছি। আমি আসার পরে এখনো এ বিষয়ে কোন অভিযোগ পাইনি এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে ১৯ মে মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবনে...
-
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি ঝালকাঠির নলছিটিতে এক কলেজ অধ্যক্ষের ঘুষিতে একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটরের দুইটি দাঁত ভেঙে পড়ে গেছে। উপজেলার কাঠিপাড়া এলাকায়অবস্থিত...
-
মাসুদ রেজা ফয়সাল:অসহায় ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরগুনার বামনায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ১৯ মে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!