গোপালগঞ্জ সাইকেলিং কমিউনিটির উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো জিসিসি ম্যাস স্টার্ট এমটিবি রেস-০২



স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সাইকেলিং কমিউনিটির উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো "আকিজ সাইকেল” জিসিসি ম্যাস স্টার্ট এমটিবি রেস-০২।


আজ শুক্রবার (০৭ নভেম্বর) সকাল ৬ টায় গোপালগঞ্জ শহরের নির্ধারিত রুট ৭ই মার্চ চত্বর থেকে তিন গ্রুপে এ সাইকেল রেসের সূচনা হয়। শহরের প্রধান সড়ক দিয়ে ঘোনাপাড়া মোড় হয়ে একই পথ দিয়ে আবার ৭ই মার্চ চত্বরে এসে এ রেস শেষ হয়। মনোরম আবহাওয়ায় রাইডারদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং প্রতিযোগিতামূলক মনোভাব ইভেন্টটিকে পরিণত করে এক অনন্য ক্রীড়া উৎসবে। বাংলাদেশের ৬৪টি জেলা থেকে আগত ১৫০ জন প্রফেশনাল সাইকেল রাইডার এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।


এই ইভেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিল গোপালগঞ্জ সাইকেলিং কমিউনিটি, যারা নিরাপত্তা, রুট ম্যানেজমেন্ট এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমে অসাধারণ দক্ষতার পরিচয় দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়াবিদ, সাংবাদিক, স্পন্সর প্রতিনিধি এবং শতাধিক দর্শক।


পরে রেস শেষে তিনিটি গ্রুপের বিজয়ী মো: অরিফ হোসাইন, তানহা আক্তার ও এস এম আবিদ হোসেনের হাতে তুলে দেওয়া হয় ট্রফি ও সম্মাননা। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?