- প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫ ০৭:০৬ পিএম
গোপালগঞ্জ-ঢাকা এবং ঢাকা-গোপালগঞ্জ রুটে রেল চলাচলের দাবীতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-ঢাকা এবং ঢাকা-গোপালগঞ্জ রুটে রেল চলাচলের দাবীতে মানববন্ধন করেছে জেলাবাসী। গোপালগঞ্জ রেল স্টেশনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
আজ শনিবার (১৮ অক্টোবর) সকালে গোপালগঞ্জে রেল স্টেশনে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় তারা গোপালগঞ্জ-ঢাকা এবং ঢাকা-গোপালগঞ্জ রুটে রেল চলাচলের দাবী জানান। এ মানববন্ধনে সর্বস্তরের সাধারন মানুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মাওলানা মোঃ ফাওজুল কবির, জামিল আহমেদ, লুৎফর রহমান মোল্লা, গোলাম রসুল প্রমুখ।
এসময় মাওলানা মোঃ ফাওজুল কবির, গোপালগঞ্জ থেকে দিনে একটি ট্রেন রাজশাহীর উদ্দেশ্যে ছড়ে আর আর রাদে সেই ট্রিনটি রাজশাহী থেকে ফিরে আসে। যারা ঢাকা যেতে চান তাদেরকে কাশিয়ানী রেল স্টেশনে নেমে অন্য একটি ট্রেনে করে যেতে হয়্ এতে আমাদের এক দিকে যেমন ভোগান্তিতে পড়তে হয় অন্য দিকে সময়ও নষ্ট হয়। তাই আমাদের দাবী গোপালগঞ্জে থেকে সরাসরি ও লোকল ট্রেন চালু করা হোক।
জেলাবাসীর দীর্ঘ দিনের দাবী অন্ততঃ এক জোড়া ট্রেন এই রুটে চলাচল করলে জেলাবাসী সহ আশ-পাশের জেলার কয়েকটি উপজেলাবাসী যাতায়াতে সুবিধা পাবে। ইতোপূর্বে গোপালগঞ্জের জেলা প্রশাসক এই রুটে ট্রেন চলাচলের জন্য রেল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন। এখান থেকে ঢাকা রুটে রেল চলাচল করলে একদিকে যেমন জেলাবাসী উপকৃত হবে অন্যদিকে, রেলের জন্য এটি একটি লাভজনক রুট হবে বলে মনে করেন অভিজ্ঞমহল। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!