- প্রকাশিত: ৯ জুলাই ২০২৫ ০৪:৫২ পিএম
গোবিপ্রবিতে জুলাই আন্দোলনের বিরোধিতাকারী শিক্ষকদের পদোন্নতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি
গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) "জুলাই আন্দোলন" বিরোধিতাকারী শিক্ষকদের পদোন্নতির প্রতিবাদে এবং তাদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এসময় তারা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি জানান, যারা জুলাই আন্দোলনের সময় সরাসরি আন্দোলনের বিরোধিতা করেছেন, তাদের পুরস্কৃত করার চেষ্টা প্রশাসনের পক্ষ থেকে গণদাবিকে উপেক্ষা করার সামিল। বক্তারা আরও বলেন, পদোন্নতির মাধ্যমে এ ধরনের ব্যক্তিদের পুরস্কৃত করা হলে তা ন্যায়ের পরিপন্থী হবে এবং ভবিষ্যতে অন্যায়কে উৎসাহিত করবে।
এ সময় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, জুলাই আন্দোলন ছিল ন্যায় ও স্বচ্ছতার দাবিতে সংগঠিত একটি ঐতিহাসিক আন্দোলন। সেই আন্দোলনের বিরোধিতা করা শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের নৈতিকতার মূল্যবোধকে আঘাত করেছেন। তাই তাদের বিচার না করে পদোন্নতি দেওয়া বিশ্ববিদ্যালয়ের মর্যাদাকেই প্রশ্নবিদ্ধ করছে।
উল্লেখ্য, গত (৩ জুলাই) জুলাই আন্দোলনে সরাসরি বিরোধিতাকারী একাধিক শিক্ষককে এক অফিস আদেশের মাধ্যমে পদন্নোতি দেয়া হয়।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!