- প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫ ০৫:৪০ পিএম
গোবিপ্রবি প্রশাসনের বর্ষপূর্তি: জবাবদিহিতা নিশ্চিতে গণমাধ্যমের সাথে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাফল্যের এক বছর পূর্তি উপলক্ষে জবাবদিহিতা নিশ্চিতে গণমাধ্যমের সাথে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
আজ সোমবার (২৮ অক্টোবর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে অনুষ্ঠিত ‘মিট দ্যা প্রেস’-এ প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
এসময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ সোহেল হাসান, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ নাজমুল আহসানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, আমরা এক বছরে দেশের মধ্যে একটি ভালো প্রতিষ্ঠান তৈরির চেষ্টা করেছি। অনিয়ম ও দুর্নীতি দূর করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে কাজ করছি।
ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, এই বিশ্ববিদ্যালয়ে সারাদেশের শিক্ষার্থীরা পড়াশোনা করছে। তাদের জন্য শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলা এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য অনেক বেশি বাজেট প্রয়োজন। আমরা সে বিষয়ে সরকারের সুনজর পেতে সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করছি।
অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকা প্রয়োজন। কেননা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো জনগণের অর্থে পরিচালিত হয়। যদিও বর্তমান প্রশাসন দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত এখানে কোনো জবাবদিহিতা বলতে কিছুই ছিলো না। অনিয়ম আর দুর্নীতির কারণে নানাবিধ সমস্যা এবং বিশৃঙ্খল অবস্থায় প্রতিষ্ঠানটি চলছিলো। বর্তমান প্রশাসন সেখান থেকে বের হওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এবং আগামীতে কোনো ধরনের দুর্নীতি হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।
অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ২০২৪ সালের ২৮ অক্টোবর পঞ্চম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তিতে সকাল থেকে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।
এদিকে দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, বিভাগীয় সভাপতি, হল প্রভোস্ট ও সকল দপ্তর প্রধানসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। এতে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান অংশগ্রহণ করেন। #
এই বিভাগের আরো খবর
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, একটা মানব শিশুকে যেভাবে আমরা লালন-পালন করি,...
-
নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদের অভ্যন্তরস্থ মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট...
-
কৌশিক রায়, বরিশাল ব্যুরোবরিশাল নগরীর ব্যস্ততম চৌমাথা এলাকা। চোখের পলকে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় থমকে গেছে একটি তাজা প্রাণ। রাস্তা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!