- প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০৭:২৭ পিএম
গলাচিপায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ৩৮ বছর পর গ্রেফতার
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. হারুন হাওলাদারকে (৬৫) ৩৮ বছর পর গ্রেফতার করেছে পুলিশ।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ৩৮ বছর পর গ্রেফতার।শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোর রাতে রাজধানীর লালবাগ এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ দিন ধরে অভিযান চালানো হয়। তথ্য-প্রযুক্তির সহায়তায় নিশ্চিত হয়ে হারুনকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে পটুয়াখালী কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার হারুন হাওলাদার গলাচিপা উপজেলার চরচত্রা গ্রামের মৃত সত্তার হাওলাদারের ছেলে।
ওসি আশাদুর রহমান জানান, ১৯৮৬ সালে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের বড় চরচত্রা গ্রামে দেবেন্দ্র শিকারী ওরফে দেবু শিকারীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশি তদন্ত শেষে হারুনসহ দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। পরে আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।ঘটনার পর থেকেই হারুন পলাতক ছিলেন। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি ঢাকার লালবাগ এলাকায় একটি খাবার হোটেলে বাবুর্চির কাজ করছিলেন। এরপর গলাচিপা থানা পুলিশ র্যাবের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এদিকে দীর্ঘ ৩৮ বছর পর সাজাপ্রাপ্ত আসামি হারুন গ্রেফতার হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা থানার সামনে ভিড় জমায় তাকে একনজর দেখতে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!