- প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫ ১১:২২ পিএম
গলাচিপায় ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় পৌরমঞ্চ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌরমঞ্চের সামনে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক সোয়েবুর রহমান সোহেল, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি আবু নাঈম, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি, মো. আবুল হোসেন, যুব অধিকার পরিষদ সদস্য সচিব গলাচিপা উপজেলা, আমির হোসেন, সদস্য সচিব মো. নাজমুল হাসান, পৌর যুব অধিকার পরিষদের সদস্য সচিব, মহিবুল্লাহ এনিম সহ-সভাপতি যুব অধিকার পরিষদ, পটুয়াখালী।
মো. বশির রাড়ী, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব জাকির মুন্সি, পৌর আহ্বায়ক লিটন মাতব্বর, সদস্য সচিব রেজা মাহমুদ, যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ রাসেল, সদস্য সচিব আবুল হোসেন প্রমুখ।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!