শিরোনামঃ

গলাচিপায় সাবেক ব্যবসায়ী আঃ লতিফ জোমাদ্দারের ইন্তেকাল


সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি 


পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও গলাচিপা সদর রোডের সাবেক ব্যবসায়ী মোঃ আঃ লতিফ জোমাদ্দার ইন্তেকাল করেছেন। বুধবার (১২ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৯০ বছর। তিনি দীর্ঘদিন গলাচিপা সদর রোডে ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। মরহুম আঃ লতিফ জোমাদ্দারের ছেলে মোঃ নূর আলম সিদ্দিকী উপজেলা যুবদলের সঙ্গে এবং মোহাম্মদ নুর সাঈদ পৌর যুবদলের সঙ্গে সম্পৃক্ত।


তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।


মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি পরিবারের পক্ষ থেকে পরবর্তীতে জানানো হবে বলে জানা গেছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?