- প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬ ০২:২১ পিএম
গলাচিপায় পেট্রোল কিনতে লাগবে গাড়ির কাগজ
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় পেট্রোল সঙ্কট মোকাবেলায় গাড়ির কাগজ চেক করে তেল সরবরাহ করা হচ্ছে। বুধবার বিকেল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত গলাচিপা মেসার্স রামনাবাদ এন্টার প্রাইজের সামনে অন্তত ৫শ মোটরসাইকেলসহ অন্যান্য গাড়ির দীর্ঘ লাইন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী, পুলিশ ও গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার রামনাবাদ এন্টারপ্রাইজের সামনে অবস্থান করছেন। এ বিষয়ে রামনাবাদ এন্টারপ্রাইজের সত্বাধিকারী কাওসার নাঈম বলেন, তেল গতকালের চেয়ে আজ কম পেয়েছি। আজ পেয়েছি মাত্র ১৬০০ লিটার। আমার দৈনিক ৫-৬ শ লিটার প্রয়োজন । এখন চাহিদা অপ্রতুল।
কারণ অন্য ডিলারের কাছে না পেয়ে আমার এখানে চাপ বেড়েছে। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড থেকে রাসেল স্টোরকে তেল দেয়, সেখান থেকে আমাদের কাছে সরবরাহ করা হয়। আগামী দুই দিন বন্ধ থাকায় গ্রাহকের চাপ বেশি। আমরা যে পরিমান তেল সরবরাহ করেছি আজকেই শেষ হয়ে যাবে। গলাচিপা পেট্রোল পাম্প না থাকায় আরো বেশি জটিলতা সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন, তেলের সঙ্কট নেই। দুই একদিনে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সন্ধ্যায় মোটরসাইকেল ড্রাইভাররা রাস্তা বন্ধ করে বিক্ষোভ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে।
এই বিভাগের আরো খবর
-
আহাদ তালুকদার, আগৈলঝাড়া (বরিশাল)বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেংগুটিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, উপবৃত্তি ও ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠান...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি গলাচিপা লঞ্চঘাট এলাকার এক অসহায় মানুষ এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। উলানিয়া এলাকায় গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে থাকা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!