- প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬ ০৯:৫৯ পিএম
গলাচিপায় অগ্রণী ব্যাংকের সামনে ছিনতাইকারীকে গণধোলাই
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় ব্যাংক থেকে টাকা তুলে রাস্তায় নামতেই ফরিদা বেগম নামে এক নারীর টাকা ছিনিয়ে নেয়ার সময় উপস্থিত জনতার হাতে গোনধোলাইয়ের শিকার হন খালেক মিয়া (৬৫) নামে এক ছিনতাইকারী। গণধোলাইয়ের পর ছিনতাইকারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ছিনতাইকারী খালেক বর্তমানে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ছিনতাইকারী খালেক হবিগঞ্জের সুলতান মাহমুদপুর গ্রামের মৃত চান মিয়ার
ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা সাড়ে ১১টায় গলাচিপা পৌর এলাকার সদর রোডের অগ্রণী ব্যাংকের সামনে।
পুলিশ ও ছিনতাইয়ের শিকার ফরিদা বেগম সূত্রে জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গলাচিপা পৌর এলাকার অগ্রণী ব্যাংক শাখা থেকে ফরিদা বেগম ৯৫ হাজার টাকা তুলে বের হয়ে রাস্তায় নামেন। তখন খালেক মিয়া পিছন থেকে তাকে অনুসরণ করতে থাকে। একসময় ছিনতাইকারী খালেক ফরিদাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার পিছনে গু (মল) লেগেছে।’ এ কথা শুনে ফরিদা থেমে পিছনে তাকায় এবং সাথে সাথে খালেক এই সুযোগে হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে দৌড় দেয়। ফরিদার ডাক চিৎকারে আশে পাশে থাকা ব্যসায়ীরা খালেককে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় গলাচিপা থানায় মামলার প্রস্তুতি চলছে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, ছিনতাইকারী খালেককে আদালতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিবেন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!