- প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬ ০৯:৫৮ পিএম
গলাচিপায় নেশার টাকা না পেয়ে নিজের ঘরে আগুন দিল যুবক
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর কাছে নেশার টাকা না পেয়ে নিজের ঘরে আগুন লাগিয়ে এলাকা ছেড়ে পালিয়েছে রাসেল (৩০) নামে মাদকাসক্ত এক যুবক।
আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডে তালেব নগর আবাসন প্রকল্পের ১০০ ব্যারাকে ঘটনাটি ঘটে। পরে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
এলাকাবাসী জানায়, গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্র্ড ফেরিঘাট সংলগ্ন তালেব নগর আবাসন প্রকল্পের এক শ’ ব্যারাকে দীর্ঘদিন ধরে রাসেল পরিবার নিয়ে বসবাস করছেন।
একসময় তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। বুধবার বিকেলে রাসেল তার স্ত্রী রেহেনার কাছে নেশার জন্য টাকা চায়। গৃহকর্মী স্ত্রী রেহেনা টাকা না দিয়ে কাজে চলে যায়। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে নিজ ঘরে আগুন লাগিয়ে দেয় রাসেল।
পরে বাইরে থেকে ঘরে তালা দিয়ে রাসেল পালিয়ে যাওয়ার কিছুক্ষণ পর আগুনের লেলিহান শিখা বাইরে বের হয়ে আসে। আগুন দেখে এলাকার লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
গলাচিপা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ওই ঘরের প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!