- প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩৭ পিএম
গলাচিপায় মিরন প্যাদাকে মারধর হাসপাতালে ভর্তি
গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালী গলাচিপা মিরন প্যাদা( ৪৬)কে মারধর করার খবর পাওয়া গেছে। স্থানীয়রা মিরন প্যাদাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। মিরন প্যাদা হচ্ছেন গলাচিপা পৌরসভার ৬ নম্বর ওয়াডের মৃতু সামচু প্যাদার ছেলে। ঘটনা ঘটেছে উপজেলায় গলাচিপা সদর ইউনিয়নের শ্রীনাথ বাজার নামক স্থানে। আহত মিরন প্যাদা জানান,মঙ্গলবার বেলা আনুমানিক বারোটার দিকে শ্রীনাথ বাজারের দক্ষিন পাশে রাস্তার উপরে এসে অনিক মন্ডল ও তার বাবা সুশান্ত মন্ডল জোর করে তার ভাই সুজিত মন্ডলের জমি চাষ করার বাধা দিলে কথা কাটাকাটির একপর্যায়ে আমাকে মারধর করে। আমার ডাকাডাকিতে পথচারী এসে পড়লে মারধর কারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আমাকে উদ্ধর করে গলাচিপার স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মেজবাহউদ্দিন বলেন, আমার চিকিৎসা দিনে মিরন প্যাদা দ্বিতীয় তলায় ১২ নম্বর বেডে ভর্তি আছে। তার মাথায় আঘাত লেগেছে ও শরীরের বিভিন্ন অংশে ফুলো জখম ও রয়েছে। ক্রয়সুত্রে জমির মালিক নিখিল পাল বলেন, আমি সুজিত মন্ডলের কাছ থেকে জমিক্রয়করি। মিরন প্যাদা সুশান্ত মন্ডল ও তার ছেলে অনিক মন্ডল কাছে জমির বিষয়ে জিজ্ঞেস করলে বাপ ছেলে তাকে মারধর করে। পথচারী মোস্তফা শিকদার বলেন, বাপ ছেলে মিরন প্যাদাকে মারধর করেছে আমরা সঠিক বিচার চাই। এ বিষয় প্রতিপক্ষ অনিক মন্ডল ও সুশান্ত মন্ডলের কাছে জানতে চাইলে তারা বলেন,কথা কাটাকাটির এক পর্যায়ে হাতা দিয়েছে এতে আমরাও আহত হয়েছি। ইউপি সদস্য আলমগীর মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন। ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটুর কাছে মুঠোফোনে জানতে চাইলে বন্ধ পাওয়া যায়। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে মিরন প্যাদা বাদী হয়ে ওই রাতেই গলাচিপা থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান।
এই বিভাগের আরো খবর
-
রুস্তম ফারাজী, কেশবপুর।যশোরের কেশবপুরে চেতনানাশক স্প্রে করে একটি বাড়ির সবাইকে অচেতন করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!