- প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬ ১০:৪৮ পিএম
গলাচিপায় জোর পূর্বক খেয়াঘাট দখলের ঘটনায় আদালতের মামলায় পুলিশ ব্যুরোর ঘটনাস্থল তদন্ত
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ঃ-
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় হরিদেবপুর খেয়াঘাটে ইজারাদারদের লোকজনকে মারধর করে জোর পূর্বক ঘাট দখলের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার পটুয়াখালী আদালতে মামলার অভিযোগ করেন ঠিকাদারী প্রতিষ্ঠানের পরিচালক নাইমুল ইসলাম। আদালতের বিচারক অভিযোগ গ্রহন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দেন। বাদী পক্ষের আইনজীবি মাসুদ হোসেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ১৮ই মার্চ একই মামলায় গলাচিপা থানায় লিখিত এজাহার দেওয়া হলেও পুলিশ তা মামলা হিসেবে গ্রহন করেন নি। ১৭ ই মার্চ রাত ১০ টার দিকে গলাচিপা হরিদেবপুর এলাকায় প্রভাবশালী একটি মহল খেয়াঘাটের ব্যবস্থাপক দীপু সাহা সহ কয়েকজন কে মারধর করে ঘাট দখল করে নেয়। এ সময়ে ক্যাশ টেবিলে থাকা টোলের প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার সময় সেনাবাহিনী ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও খেয়াঘাটটি দখলমুক্ত হয় নি। এ বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তা সুমন হালদার শনিবার বেলা ১২ টায় হরিদেবপুর খেয়াঘাট ঘটনাস্থল তদন্ত করেন। এ বিষয়ে তার মুঠোফোনে ফোন দিলে তিনি ফোনটি রিসিভ করেন নি।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!