- প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬ ১০:৩৭ এএম
গলাচিপায় গৃহবধুকে মারধর হাসপাতালে ভর্তি
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের উড়িয়া বেগম (৪১) নামের এক গৃহবধূকে মারধর করে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনাটি ঘটেছে বকুলবাড়ীয়া গ্রামের ৩ নং ওয়ার্ডের ফকির বাড়িতে।
আহত উড়িয়া বেগম হচ্ছেন আমসার ফকিরের স্ত্রী । আমসার ফকির জানান,মঙ্গলবার দুপুরের দিকে আমার ক্রয় করা জমিতে আমার স্ত্রী উড়িয়া বেগম ডাল তুলতে গেলে পূর্ব শত্রুতার জেরে জমি জমাকে নিয়ে আমাদের একই গ্রামের বশির মৃধা সহ আরও নাম না জানা অনেকে আমার ডাল খেতে ঢুকে আমার স্ত্রী উড়িয়া বেগমকে এলোপাথারি ভাবে মারতে থাকে এতে আমার স্ত্রী গুরতর আহত হয় পরে এলাকাবাসী উদ্ধার করে গলাচিপার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গলাচিপা হাসপাতালের কর্তবরত ডাক্তার মেজবাহ উদ্দিন বলেন, উড়িয়া বেগম আমার চিকিৎসাধীনে ২য় তলায় ২১ নং বেডে ভর্তি আছে। তার শরীরের বিভিন্ন অংশে ফুলাজখম ও কালো কালো দাগ আছে ও মাথায় চোট লেগেছে। উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালীতে রেফার করা হবে। আহত উড়িয়া বেগম বলেন, বশির মৃধার নামে আদালতে মামলা চলমান থাকায় আমাকে মৃত্যুর উদ্দেশ্য বশির মৃধা এলোপাথাড়ি ভাবে পিটিয়ে গুরুতর আহত করে আমার ডাক চিৎকার এলাকাবাসী এসে পড়লে মারধর কারি পালিয়ে যায় পরে এলাকাবাসী আমাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে বশির মৃধার কাছে মুঠোফোনে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন,অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে। এ বিষয়ে উড়িয়া বেগম বাদী হয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন ট্রাইবনের আদালতে মামলা করবেন বলে জানান।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!