- প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬ ০৬:৫৫ পিএম
গলাচিপায় দুই ট্রলার থেকে ২ হাজার লিটার ডিজেল জব্দ
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলায় অবৈধভাবে পরিবহনের অভিযোগে দুটি ট্রলার থেকে প্রায় ২ হাজার লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ট্রলারঘাট এলাকায় যৌথ অভিযানে এই জব্দের ঘটনা ঘটে।
প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন। এ সময় সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মো. সৈয়দুজ্জামান এবং গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে ‘মেসার্স দুই বোন এন্টারপ্রাইজ’ থেকে ১,৬০০ লিটার এবং ‘মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজ’ থেকে ৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়। ট্রলার দুটি রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ও চর আন্ডা রুটে চলাচল করে বলে জানা গেছে।
অভিযানের সময় ট্রলার মালিকদের কাউকে পাওয়া যায়নি। শ্রমিকরা উপস্থিত থাকলেও কাউকে আটক বা কারাদণ্ড দেওয়া হয়নি। জব্দকৃত ডিজেল বর্তমানে গলাচিপা থানার হেফাজতে রাখা হয়েছে।
ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে জব্দ করা ডিজেল বাজেয়াপ্ত করে সরকারি রাজস্ব কোষাগারে জমা দেওয়া হবে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!