- প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬ ০৯:০৯ পিএম
গলাচিপায় ডাকুয়া-চিকনিকান্দি মূল সড়ক বিলীনের পথে
তারিখ ঃ ০৯ এপ্রিল ২০২৬
সঞ্জিব দাস , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া-চিকনিকান্দি ইউনিয়নের মূল সড়ক বিলীন হওয়ার পথে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার না হওয়া এবং নদীভাঙনের তীব্রতার কারণে সড়কটি এবং এর সঙ্গে সংযুক্ত কয়েকটি গ্রাম বিলীনের ঝুঁকিতে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এবং জোয়ারের পানির চাপে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। দুর্ঘটনার আশঙ্কা নিয়ে শিক্ষার্থী, এলাকাবাসী, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ অনেক মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করে থাকে। ফলে সড়কটির বর্তমান ঝুঁকিপূর্ণ
অবস্থা তাদের জন্য চরম দুর্ভোগ ও নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিনে দেখা যায়, সড়কটির একাধিক স্থানে বড় বড় গর্ত ও ফাটল সৃষ্টি হয়েছে এবং কিছু অংশ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের কারণে সড়কের প্রস্থ কমে গিয়ে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা সৌরভ রায় বলেন, “এই সড়কটি আমাদের চলাচলের একটি প্রধান সড়ক। অনেক বছর ধরে আমরা এর মেরামতের অপেক্ষায় আছি। সড়কের অবস্থা এতটা
খারাপ হয়ে যাওয়ায় আমাদের দৈনন্দিন যাতায়াতে অনেক ঝুঁকিপূর্ণ পরিস্থিতি ও সমস্যার মুখে পড়তে হচ্ছে। মেরামতের কাজ শুরু হওয়ার কথা শুনলেও এখনও কোনো কাজ শুরু হয়নি।”
এই বিষয়ে গলাচিপা এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, “এই সড়কের টেন্ডার গত মার্চ মাসে অনুমোদন হয়েছে। ঠিকাদারকে ফোন করলে কাজ শুরু করবে কি করবেনা তার ঠিক ঠিকানা নেই অথচ এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সড়ক।”
এলাকাবাসীর দাবি, অতি দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং সড়কের মেরামতের কাজ না করা হলে শুধু সড়কই নয়, বরং সড়কের সঙ্গে সংযুক্ত থাকা কয়েকটি গ্রামও ধীরে ধীরে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। তারা আরও জানিয়েছেন,
প্রতিদিনের চলাচলের জন্য এই সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবিলম্বে
প্রয়োজনীয় ব্যবস্থা নিলে দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব হবে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!