- প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬ ১০:১৪ এএম
গলাচিপায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
সঞ্জিব দাস , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় শহরের কর্মকার পট্টি রোডে এটির উদ্বোধন করা হয়।
গলাচিপা জুয়েলারি সমিতির সভাপতি অসীম কর্মকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ, গজালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, গলাচিপা বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত, ডাচ বাংলা ব্যাংকের পটুয়াখালী রিজিওনাল ম্যানেজার বজলুর রশীদ, গলাচিপা ডাচ বাংলা ব্যাংকের উপশাখা ম্যানেজার সুজয় কুমার দাস, গলাচিপা ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর প্রোপাইটার মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
এছাড়া ডাচ বাংলা ব্যাংকিং ব্যাবস্থাপনার কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ডাচ বাংলা ব্যাংকিং এর নতুন এ শাখার মঙ্গল কামনা করেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এই বিভাগের আরো খবর
-
রাজধানীর পূর্বাঞ্চলে একের পর এক নতুন আবাসিক ও বাণিজ্যিক এলাকা গড়ে উঠলেও সেই অনুপাতে বাড়েনি জ্বালানি সরবরাহের অবকাঠামো। ফলে ৩০০...
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে অ্যাম্বুল্যান্স-মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে খাদিজা বেগম (৬০) নামের এক মাহেন্দ্রা যাত্রী নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) রাত...
-
যবিপ্রবি প্রতিনিধি:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও ‘ফোকাস অন রিসার্চ অ্যান্ড ক্যারিয়ার’...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!