শিরোনামঃ

বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্সের ধাক্কায় প্রাণ গেল মাহেন্দ্রা যাত্রীর


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে অ্যাম্বুল্যান্স-মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে খাদিজা বেগম (৬০) নামের এক মাহেন্দ্রা যাত্রী নিহত হয়েছেন। 

সোমবার (৫ অক্টোবর) রাত সোয়া সাতটার দিকে মহাসড়কের দক্ষিণ কাসেমাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত মাহেন্দ্রা যাত্রী খাদিজা উপজেলার উত্তর বিজয়পুর এলাকার বাসিন্দা। 

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, বরিশালগামী অ্যাম্বুল্যান্সের সঙ্গে গৌরনদীগামী যাত্রীবাহি মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্রা চালক সহ ৫ জন আহত হয়। আহতদের মধ্যে খাদিজা বেগম নামের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। 

গৌরনদী হাইওয়ে থানার এসআই রোমান জানান, দূর্ঘটনা কবলিত যান দুইটি জব্দ করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?