- প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫ ০৯:৩১ এএম
গলাচিপায় বিএনপির দলীয় প্রার্থী ঘোষণার দাবীতে বিক্ষোভ মিছিল
সঞ্জিব দাস, গলাচিপা,পটু য়াখালী,প্রতিনিধি পটুয়াখালী–০৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণার দাবিতে গলাচিপায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার অস্থায়ী কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে ফিরে আসে।
মিছিলে অংশগ্রহণকারীরা ধানের শীষ ও হাসান মামুনের পক্ষে স্লোগান দেন।
পরে অস্থায়ী কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. ছিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আ. ছত্তার হাওলাদার, মাসুম বিল্লাহ, মশিউর রহমান শাহিন, আসাদুজ্জামান সবুজ প্রমুখ।
বক্তারা বলেন, পটুয়াখালী–৩ আসনে বিএনপির জনপ্রিয় নেতাদের মূল্যায়নের মাধ্যমে দ্রুত দলীয় প্রার্থী ঘোষণা করা প্রয়োজন। স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করা যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে হাসান মামুনকে মনোনয়ন প্রদানের জোর দাবি জানান বক্তারা।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!