- প্রকাশিত: ১৮ জুলাই ২০২৫ ০৪:১১ পিএম
গলাচিপায় আওয়ামী লীগের ৫ নেতা গ্রেপ্তার
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর আওতায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়। গলাচিপা থানা সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে মাদক, অবৈধ অস্ত্র ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- পৌর কৃষক লীগের সভাপতি মো. ফরহাদ হোসেন, ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. সবুজ খান, একই ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য মো. রিপন আকন, সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. নাসির মোল্লা ও পানপট্টি ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান চৌকিদার। এ বিষয়ে গলাচিপা থানার ওসি আশাদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া গলাচিপা থানা অপরাধ দমনে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!