- প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০১:৫৩ পিএম
গলাচিপায় ৫৩ পিচ ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার।
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, পটুয়াখালী
পটুয়াখালীর গলাচিপায় ৫৩ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোসা. লায়লা আক্তার (৩৩) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা-পুলিশ। গত সোমবার (১৪ সেপ্টেম্বর) পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রতনপুর এলাকার আসামীর নিজ বাসা থেকে ৫৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোসা. লায়লা আক্তার গলাচিপা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রতনপুর এলাকার মোঃ বাবুল চৌকিদারের স্ত্রী। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) হাকিম নেতৃত্বে পুলিশের একটি দল রতনপুর ৬ নং ওয়ার্ডের আসামীর বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে ৫৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোসাঃ লায়লা আক্তারকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় গলাচিপা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিআন্তর্জাতিক গবেষণা ডাটাবেজ ‘স্কোপাস’ (Scopus)-এর ইনডেক্সড গবেষণা প্রকাশনার সংখ্যার দিক থেকে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে শীর্ষে...
-
যবিপ্রবি প্রতিনিধিঃবাংলাদেশ রসায়ন সমিতির উদ্যোগে এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রসায়ন বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘১৬তম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!