- প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৬:২৭ পিএম
গলাচিপায় ৫২টি ইয়াবাসহ জিকু গ্রেপ্তার
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযানে মো. দিদারুল ইসলাম জিকু (২৮) নামে এক যুবককে ৫২টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাতে গলাচিপা থানার মুশুরিকাঠী এলাকার শাহ আলম মৃধার বাড়ির রান্নাঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গলাচিপা থানার উপপরিদর্শক (নিঃ) মো. নুরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স এ অভিযান পরিচালনা করেন। এ সময় রান্নাঘরের ভেতর থেকে ৫২টি ইয়াবা ট্যাবলেটসহ জিকুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জিকু মুশুরিকাঠী এলাকার মো. শাহ আলম মৃধার ছেলে। তিনি আমখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুলিশের তথ্য অনুযায়ী, মামলাটি সোমবার (১৪ সেপ্টেম্বর) গলাচিপা থানায় ৩৬(১) ধারার সারণি ১০(ক)-এ রুজু করা হয়। গলাচিপা থানার ওসি ইমতিয়াজ জানিয়েছেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তবে সেই সরকারের অন্যতম প্রভাবশালী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!