- প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬ ০৮:০৬ পিএম
গলাচিপা পৌরসভায় ভিজিএফের চালে অনিয়ম: ১০ কেজির বদলে মিলছে ৮ কেজি
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
সরকারি নিয়ম অনুযায়ী প্রতি কার্ডধারীকে ১০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও বাস্তবে দেওয়া হচ্ছে মাত্র ৮ থেকে ৯ কেজি, কোথাও এর চেয়েও কম।
শুক্রবার সকালে পৌরসভা কার্যালয়ের বিতরণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, দুস্থ মানুষের দীর্ঘ ভিড়। ডিজিটাল স্কেলে মেপে অনেকের চাল কম পাওয়া গেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এতে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
বিতরণ কাজে নিয়োজিত কর্মকর্তারা দাবি করেন, খাদ্য গুদাম থেকে আসা বস্তাতেই চাল কম ছিল।
উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাও একই কথা বলেন—গুদাম থেকে বস্তা হিসেবে চাল দেওয়া হয়েছে, মেপে নয়।
এদিকে কার্ড বিতরণ নিয়েও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রকৃত দরিদ্রদের বাদ দিয়ে প্রভাবশালীদের লোকজনকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভুক্তভোগী এক বৃদ্ধা বলেন, “সরকার ১০ কেজি দেয়, আমরা ৮ কেজি পাই কেন?”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়েছে। তিনি জানান, ১০ কেজির বদলে কম দেওয়ার কোনো নিয়ম নেই—বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!