- প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫ ১০:৫০ এএম
গলাচিপা পৌরসভার রাতের রাস্তায় গরু ছাগলের অবাধ বিচরনে জন ভোগান্তি চরমে
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা পৌরসভার বিভিন্ন সড়কে রাত নামলেই দেখা যায় ভিন্ন এক চিত্র। দিনের ব্যস্ততা শেষে যখন রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়ে ঠিক তখনই সড়কের নিয়ন্ত্রন নেয় গরু ও ছাগলের দল।
পৌর এলাকার প্রধান প্রধান সড়ক, বিশেষ করে সিনেমা হলপট্টি, ফিডার রোড চৌরাস্তা, কলেজ রোড, হাইস্কুল রোড এবং ফেরিঘাট এলাকায় এসব পশুর অবাধ বিচরন জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়রা জানান রাত ৯টার পর থেকেই বিভিন্ন বাসাবাড়ি থেকে ছেড়ে দেওয়া পশুগুলো রাস্তার মাঝে চলাফেরা করে। কখনও দল বেঁধে ঘুমিয়ে পড়ে রাস্তায়। আবার কখনও হেঁটে বেড়ায় অবাধে। এতে করে পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে।
বিশেষ করে মটরসাইকেল আরোহীদের সামনে হঠাৎ পশু চলে আসায় প্রায়ই দুর্ঘটনার শিকার হন।
একজন পথচারী বিপ্লব ডাক্তার বলেন, একদিন রাতে সিনেমা হল রোডে হঠাৎ গরুর সঙ্গে ধাক্কা খেয়ে এক যুবক মটর সাইকেল নিয়ে রাস্তার পাশে পড়ে গিয়ে মারাত্মক আহত হন। অথচ এসব সমস্যার কোন স্থায়ী সমাধান নেই।
পৌরসভার দায়িত্বপ্রাপ্তদের কেউ কেউ জানান, জনসচেতনতার অভাব এবং পশুপালকদের অবহেলাই এই সমস্যার মূল কারন। যদিও পৌরসভা থেকে মাঝে মাঝে মাইকিং করা হয় এবং পশু রাস্তায় না ছাড়ার জন্য বলা হয় কিন্তু বাস্তবে কাজের কাজ কিছুই হচ্ছে না।
এ বিষয়ে গলাচিপা পৌরসভার প্রশাসকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং মালিকদের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থাও বিবেচনায় রয়েছে।
স্থানীয় সচেতন নাগরিক জানান অবিলম্বে এই সমস্যার সমাধানে প্রয়োজন কঠোর মনিটরিং এবং নিয়মিত পৌরসভার তদারকি ও সচেতনতামূলক উদ্যোগ গ্রহন করা উচিৎ। নইলে দুর্ঘটনা ও জনদুর্ভোগ আরও বাড়বে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও বিন বিভাগ যৌথভাবে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!