শিরোনামঃ

ঈদের দিন বিষাদে পরিনত হলো গোপালগঞ্জ, মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় শিশু ও অন্তসত্ত্বা নারীসহ ৫ জন নিহত ও আহত-২৫



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ঈদের দিন বিষাদে পরিনত হলো গোপালগঞ্জ। মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় শিশু ও অন্তসত্ত্বা নারীসহ ৫ জন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। ঈদে সেখানে পরিবারে জুড়ে থাকার কথা খুশি আর আনন্দ সেখানে ঈদের দিনেই স্বজন হারালো ৫টি পরিবার।


আজ বৃহস্পতিবার (২৮ মে) বেলা ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এদের সবার বাড়ি বাগেরহাট ও পিরোজপুর জেলায়।


তবে, স্থানীয়রা বলছে, দ্রুত গতির কারনে এমন দূর্ঘটনা ঘটেছে। আর প্রশাসন বলছে, নিহতদের আর্থিক সহায়তা দেয়ার পাশাপশি আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে।


নিহত ৫জনের মধ্যে মোটর সাইকেলের দুই আরোহীসহ ৪ জনের পরিচয় সনাক্ত করেছে পুলিশ। যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন- বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের সমেশ ঢালীর ছেলে মোটর সাইকেল আরোহী শয়ন ঢালী (২০), একই উপজেলার গোলা গ্রামের মাহাবুব শেখের ছেলে সইব শেখ, একই উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে মোসাম্মত খাদিজা খাতুন (৩২), একই গ্রামের আবু হানিফের ছেলে মোঃ সোহাগ (৩৬)। বাকী দুই জনের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।


গোপালগঞ্জের জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ দূর্ঘটনায় ৫জন নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।


তারা জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার উপর উল্টে যায় এবং মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মোটর সাইলের দুই আরোহীসহ ৪ জন নিহত হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে ৮ বছরের এক শিশু মারা যায়। 


ঘটনার পর গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা: কে এম বাবর, জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার: মো: হাবীবুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় প্রায় দেড় ঘন্টা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকে। পরে দূর্ঘটনাকবলিত বাস ও মোটর সাইকেলটি সড়িয়ে নিলে মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। 


প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর সাইকেলটি দ্রুত গতিতে চালাচ্ছিলেন। এসময় দোলা পরিবহরে সাথে সংঘর্ষ ঘটে। দ্রুত গতি ও ফিটনেস না থাকার কারনে এমন মর্মান্তিক দূর্ঘটনা ঘটেছে বলে দাবী স্থানীয়দের। এরপরই পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে।


পুলিশ সুপার: মো: হাবীবুল্লাহ বলেন, দূর্ঘটনায় ঘটনাস্থলে ৪জন ও জাসপাতালে এক শিশু নিহত হয়। নিহতদের মরদেহের সুরতাহাল করা হয়েছে। মায়নাতদন্ত করে আইনী প্রক্রীয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।


জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান বলেন, নিহত ও আহতদের খোঁজ খবর নেয়া হচ্ছে। নিহতদের পরিবারকে নিয়ম অনুযায়ী সহায়তা করা হবে। সেই সাথে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে।


গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা: কে এম বাবর বলেন, গতি, অদক্ষ চালক আর ফিটনেস বিহীন গাড়ীর কারনে প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনা ঘটছে। বিসয়টি নিয়ে বাস মালিক ও মটর শ্রমিকদের সাথে আলোচনা করা হবে। যাতে দক্ষ চালকরা হগাড়ি চালাতে পারেও প্রতিটি গাড়ীর ফিটনেস ঠিক থাকে তা নিশ্চিক করা হবে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?