- প্রকাশিত: ২৬ মে ২০২৬ ০৮:১৭ পিএম
ঈদ-উল-আযহাকে সমানে রেখে টুংটায় শব্দে ব্যস্ত সময় কাটাচ্ছেন গোপালগঞ্জের কর্মকারেরা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ঈদ-উল-আযহার ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন গোপালগঞ্জের কামার শিল্পীরা। প্রতিদিন তৈরী করছেন পশু কুরবানী দেওয়ার বিভিন্ন অস্ত্র। সারা বছর কাজ না থাকলেও ঈদের কয়েক দিন কর্মব্যস্ত থাকেন তারা। আর সেই সাথে আয়ও হচ্ছে ভালো। লোহা আর কয়লার দাম বৃদ্ধি পেলেও এবারের কুরবানীর ঈদে জেলায় কোটি টাকার এসব লৌহজাত পণ্য বিক্রির আশা কামার শিল্পীদের। সারা বছর কাজ না থাকায় কোন ভাবে সংসার চালিয়ে নেয়া এসব কর্মকারেরা এবারের ঈদে বাড়তি কাজ করে অধিক আয় করতে পারবেন এমনটিই প্রত্যাশা তাদের।
জেলা শহরের পাঁচুড়িয়া এলাকার কামার পল্লিতে গিয়ে দেখা গেছে, আর মাত্র কয়েক দিন বাকী কুরবানীর ঈদের। জেলার সর্বত্র কয়েক হাজার গরু কোরবানী হবে। এসব গরু কাঁটতে দরকার হবে ছোরা, চাপাতিসহ বিভিন্ন ধারালো অস্ত্রের। তাই প্রতি বছরের মত এবছরও সরগরম হয়ে উঠেছে গোপালগঞ্জের কামারপাড়া। হাতুরীর টুংটাং শব্দে কর্মব্যস্ততা বেড়েছে কর্মকারদের। সারা বছর কাজ কম থাকলেও এ সময়টা অস্ত্র তৈরীতে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। সারা বছর কাজ কম থাকলেও এ সময়টা অস্ত্র তৈরীতে ব্যস্ত সময় কাটায় এক প্রকার খাওয়া-দাওয়া আর ঘুম ছেড়ে দিতে হয়েছে তাদের। গত বছর লোহা প্রতি কেজি ৮০ টাকা করে কিনলেও এবছর ৩০ থেকে ৪০ টাকা বেশি দরে ১১০ থেকে ১২০ টাকায় কিনতে হচ্ছে। সেই সাথে গত বছর ২৫০ টাকায় ১ বস্তা কয়লা কিনলেও এবছর ৩০০ থেকে সাড়ে ৩০০ টাকায় কয়লা কিনতে হচ্ছে। লোহা ও কয়লার দাম বাড়ায় চামড়া ছাড়ানো ছুরি ২০০ টাকা, দা ৩০০ থেকে ৩৫০ টাকা, বটি ৪০০ থেকে ৫০০ টাকা, পশু জবাইয়ের ছুরি ৯০০ থেকে ১০০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। ফলে আয়ও হচ্ছে ভাল। তবে সনাতনী পন্থার পরিবর্তে এখন অনেকেই আধুনিক কায়দায় ছুরি বা কাচি তৈরী এবং শান বা ধার দেয়ার কাজ করছেন। আধুনিক কায়দায় আগের মতো কষ্ট এবং সময় বেশী ব্যয় করতে হয়না।
এদিকে গরু কোরবানী দিতে ও মাংস বানানোর জন্য জেলার বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা এসে নতুন ভাবে বানাচ্ছেন ছোরা, চাপাতি ও ছুড়িসহ বিভিন্ন অস্ত্র। অনেকে আবার পুরানো অস্ত্র পান দিয়ে ধারালো করে নিচ্ছেন। গত বছরের মত এবছরও অল্প মুজুরী দিয়ে এসব অস্ত্র তৈরী করে নিচ্ছেন ক্রেতারা।
ক্রেতা সাইফুল ইসলাম বলেন, সামনে ঈদ। এবছরও আল্লাহর সন্তুষ্টি আদায়ে পশু জবাই দিবো।। এজন্য চাপাতি ও ছোড়াসহ বিভিন্ন অস্ত্রের জন্য কর্মকার পাড়ায় এসে অস্ত্রের অর্ডার করেছি। তবে দাম এ বছর কিছুটা বেশি। আশা করছি সময় মত ডেলিভারী পেয়ে যাব।
অপর ক্রেতা শহিদুল শেখ বলেন, এবছর কোরবানী দিতে পশু কিনেছে। নিজ বাড়ীতেই পশু জবাই দিবো। এজন্য কামারপাড়ায় অস্ত্র বানাতে এসেছি। তবে এবছর দামু একটু বেশি।
কামার পল্লীর কানাই কর্মকার বলেন, ঈদের দিনে যতই ঘনিয়ে আসছে ক্রেতার চাপ ও দিন দিন বাড়ছে। কেউ চাপাতি, কেউ ছোড়া, কেউ শাবল বানাতে ভীড় করছেন। কাজের চাপ থাকায় এক প্রকার থাওয়া-দাওয়া ঘুম ছেড়ে দিতে হয়েছে। সময় মত ক্রেতাদের হাতে তাদের অর্ডারকৃত অস্ত্র তুলে দিতে হবে।
খোকন কর্মকার বলেন, এবছর কাঁচা মালের দাম বেড়েছে। গত বছর লোহা প্রতি কেজি ৮০ টাকা করে কিনলেও এবছর ৩০ থেকে ৪০ টাকা বেশি দরে ১১০ থেকে ১২০ টাকায় কিনতে হচ্ছে। সেই সাথে গত বছর ২৫০ টাকায় এক বস্তা কয়লা কিনলেও এবছর ৩০০ থেকে সাড়ে ৩০০ টাকায় কয়লা কিনতে হচ্ছে। পলে একটু বিশি দামে বিক্রি কতে হচ্ছে। দ্রুত সময়ে মুজুরি নিয়ে অস্ত্র তৈরি করে দিতে দিচ্ছে। আর নতুন যে সব অস্ত্র বানিয়েছিলাম তা বিক্রি হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা সদর ভিআইপি রোড এলাকার ইঞ্জিনিয়ার কাওসার নাইম (শুভ)-এর ছাদবাগান থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে প্রায় চার হাজার পিস ইয়াবাসহ সজিব মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শশুরবাড়ির পুকুর থেকে বি. এম. মাহমুদুল ইসলাম (৩৮) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে...
-
মাসুদ রেজা ফয়সাল:ক্যাশলেস অর্থনীতি প্রসারে ব্যাংকিং খাতের ভূমিকা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় বরগুনার বামনায় ‘বাংলা কিউআর’ কোডের মাধ্যমে ক্যাশলেস লেনদেন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!