- প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৫ ১০:১১ পিএম
ধানের শীষের পক্ষে একত্রিত হতে হবে -সজল
গৌরনদী(বরিশাল) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেছেন-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশকে ধারন করে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের আগামীর পথ চলতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গাজী কামরুল ইসলাম সজল আরো বলেছেন-বিএনপি নেতা সৃষ্টি করে আর আওয়ামী লীগ গডফাদার তৈরি করে। যেকারনে বরিশাল-১ আসনে বিএনপির চারজন কেন্দ্রীয় নেতা আর আওয়ামী লীগের এখানে মাত্র একজন কেন্দ্রীয় গডফাদার।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে আগৈলঝাড়া উপজেলা সদরের বিএইচপি একাডেমির মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেছেন-আগামী জাতীয় নির্বাচনে ব্যক্তি নেতার পক্ষে নয়; ধানের শীষের পক্ষে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের একত্রিত হতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিতের জন্য সবাইকে এক হয়ে মাঠে কাজ করতে হবে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে।
তিনি আরও বলেছেন-নেতাদের কারণে বিএনপিতে বিভক্তি হতে দেয়া হবেনা। যেসব সিনিয়র নেতারা দল বিভক্তির সাথে জড়িত তাদের চিরদিনের জন্য বয়কট করতে হবে।
হিন্দু মুসলিম ভাই ভাই গৌরনদী ও আগৈলঝাড়ায় কোন বিভক্তি নাই উল্লেখ করে গাজী কামরুল ইসলাম সজল আরও বলেছেন-একটা সময় ছিলো বরিশাল-১ আসনের চিহ্নিত গডফাদার গর্ব করে বলতেন সারা বাংলা মামার বরিশালটা আমার। সেই গডফাদারদের এই নতুন বাংলাদেশে আর কোনদিন স্থান হবেনা।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বরিশাল জেলা উত্তর শাখার সদস্য সচিব ভিপি সেলিম সরদারের সভাপতিত্বে আলোচনা সভার পূর্বে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল এসে সভাস্থল মাঠের কানায় কানায় পূর্ণ হয়ে জনসভায় রূপ নেয়।
অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল রহমান শিপন, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের যুগ্ন আহবায়ক আছিয়া আক্তার মুক্তা, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য ক্যাপ্টেন আলহাজ আশ্রাফুল আলম বিপুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
এই বিভাগের আরো খবর
-
মোঃ সাইফুল ইসলাম আকাশনিজস্ব প্রতিবেদক,ভোলা:ভোলার বোরহানউদ্দিনে বড় মানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে চাঁদাবাজি, ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে...
-
যবিপ্রবি প্রতিনিধি:আবাসিক ও অনাবাসিক চার হাজারের বেশি শিক্ষার্থীকে নিয়ে কেন্দ্রীয় ইফতার মাহফিলের আয়োজন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)...
-
সোহাগ হাওলাদার, বরগুনা প্রতিনিধি:পবিত্র রমজান মাস উপলক্ষে বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে ২০০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!