- প্রকাশিত: ১২ জুলাই ২০২৫ ০২:৫৫ পিএম
ঢাকায় সোহাগ হত্যার আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরগুনা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
ঢাকার মিটফোর্ড এলাকায় প্রকাশ্য দিবালোকে জনাকীর্ণ সড়কে ভাঙারি ব্যবসায়ী, বরগুনার সন্তান লাল চাঁদ ওরফে সোহাগ পাশবিক নির্যাতনে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার (১২ জুলাই) বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বরগুনা প্রেসক্লাব আয়োজিত অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে শুধু হত্যা করেই সন্ত্রাসীরা থেমে থাকেনি। সোহাগের মৃত্যু নিশ্চিত হওয়ার পরও লাশের ওপর চলতে থাকে চরম নৃশংসতা। এই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই পাশবিক নির্যাতনের দৃশ্য বিশ্বের কাছে বাংলাদেশকে চরম হেয়প্রতিপন্ন করেছে।
বক্তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, সন্ত্রাসীদের নির্দিষ্ট কোন দল নেই। এরা সবসময়ই ক্ষমতাসীনদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে। দলীয় পদ পদবী দিয়ে পৃষ্ঠপোষকতা দেয়া হয়। সন্ত্রাসী কর্মকাণ্ডে ভাইরাল হলে বহিষ্কার করা হয়। কিছু দিন গেলেই কারো না কারো হাত ধরে পুনর্বহাল হয়। সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়েছে এমন নজির এদেশে দেখা যায়নি। নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে, চাঁদা আনতে পারলে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার। লাল চাঁদ ওরফে সোহাগ পাশবিক নির্যাতনে হত্যার ঘটনার ন্যায় বিচার নিশ্চিত না হলে এদেশের মানুষ ব্যালটের মাধ্যমে বিচার করতে বাধ্য হবে। সারাদেশের মুষ্টিমেয় সন্ত্রাসীকে দলে ঠাঁই দিয়ে দলকে জনগণের কাছে গ্রহণযোগ্য না হারানোর অনুরোধ জানান। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী, জেলা মহিলা পরিষদের সভানেত্রী নাজমা বেগম, জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি হোসেন কামাল, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন বরগুনা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরগুনা জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর কবীর মৃধা, সিনিয়র সহ-সভাপতি জাফর হোসেন হাওলাদার, ও দীপ্ত টেলিভিশনে জেলা প্রতিনিধি শাহ আলী প্রমুখ।
এই বিভাগের আরো খবর
-
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) একটি প্রতিনিধিদল। বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ...
-
যবিপ্রবি প্রতিনিধি:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কর্মরত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!