- প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫ ০৮:২৭ পিএম
ঢাকা কেরানীগঞ্জে ভালোকে ‘হ্যাঁ’, খারাপকে ‘না’ বললো শিক্ষার্থীরা।
লাল কার্ড উঁচিয়ে মাদক, ইভটিজিং ও কিশোর অপরাধকে “না” এবং সবুজ কার্ড উঁচিয়ে দেশপ্রেমকে “হ্যাঁ” বললো কেরানীগঞ্জের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) কেরানীগঞ্জ উপজেলার নয়াবাজার উচ্চ বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ আয়োজন করে “ভালোকে হ্যাঁ, খারাপকে না” বলার এক ব্যতিক্রমী কর্মসূচি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি তালুকদার মোহাম্মদ নূরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রধান উপদেষ্টা ও রোদসী সম্পাদক সাবিনা ইয়াসমীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটিবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক এম. এস. আই ফরিদ ভূইয়া, ঢাকা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান, অর্থ সম্পাদক মেহেদী হাসান মারুফ, সদস্য জুনায়েদ সাদ, আজমাইন ও আব্দুর রহমান প্রমুখ।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, “এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মনে খারাপকে ‘না’ এবং ভালোকে ‘হ্যাঁ’ বলার মানসিকতা গড়ে উঠবে।”
তিনি আরও জানান, সংগঠনটির সকল সদস্যই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁরা প্রতি মাসে নিজেদের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে গত ১৪ বছর ধরে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর অপরাধ থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে কাজ করছেন।
এছাড়া তাঁরা পথশিশুদের শিক্ষা উপকরণ বিতরণ, বৃক্ষরোপণ এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। সংগঠনটি ইতোমধ্যে সারাদেশে প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে সচেতন করেছে এবং ৬ লাখেরও বেশি গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছে। মঙ্গলবার পালিত হলো তাঁদের ১৮৯৭তম কর্মসূচি।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং ও স্মার্টফোন আসক্তি থেকে দূরে থাকার শপথ পাঠ করান কাওসার আলম সোহেল।
এই বিভাগের আরো খবর
-
খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামি খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের ইফতার মাহফিল ০৩ মার্চ (মঙ্গলবার) নগরীর হোটেল রয়্যাল ইন্টারন্যাশনাল এ...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।রংপুরের ছয়টি সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। বুধবার দুপুরে জেলা...
-
ইন্দুরকানী উপজেলা প্রতি নিধি ঃ ৪ নং নবগঠিত ইন্দুরকানী ইউনিয়ন ১ নং চাড়াখালী ওয়ার্ড । এলজি,ই,ডি ব্রিজের উপর ও রাস্তার...
-
লাভলু সভাপতি, সবুজ সাধারণ সম্পাদক, সোহাগ সাংগঠনিক সম্পাদকরিয়াজ শরীফ, বরিশাল:বরিশাল উজিরপুর উপজেলায় দলিল লেখক সমিতির ২৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!