- প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩৯ পিএম
ঢাকা-বরিশাল মহাসড়কে ঝড়ল দুই মোটরসাইকেল চালক নিহত
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে পৃথক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় আরো দুইজন গুরুত্বর আহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এবং শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে পৃথক ভাবে এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাজকর এলাকার মৃত আব্দুল গনি হাওলাদারের ছেলে মেহেদী হাসান তুরাগ (৩০) এবং গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হানিফ আকনের পালিত ছেলে আরাফাত রহমান বাবু (৩২)।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে মহাসড়কের কটকস্থল নামক এলাকায় ঢাকাগামী অজ্ঞাতনামা একটি ট্রাকের সঙ্গে বরিশালগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মেহেদী হাসান তুরাগ এবং এক আরোহী গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান তুরাগকে মৃত বলে ঘোষনা করেন।
অপরদিকে গৌরনদী হাইওয়ে থানার এএসআই শাহিদ জানিয়েছেন, শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা থেকে কুয়াকাটাগামী যাত্রীবাহি তাজবী পরিবহন মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর নামক এলাকায় স্পীড ব্রেকার অতিক্রমকালে বিপরিতদিক থেকে আসা মোটরসাইকেল স্ব-জোরে পরিবহনের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক আরাফাত রহমান বাবু ও আরোহী আসাদুল ইসলাম ছিটকে পরে গুরুত্বর আহত হন। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত বলে ঘোষনা করেন এবং গুরুত্বর আহত আসাদুলকে শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
গৌরনদী হাইওয়ে থানার এসআই সরিফুল ইসলাম জানিয়েছেন, রাতের দূর্ঘটনায় ঘাতক যানটি সনাক্তকরনের চেষ্টা চলছে। শুক্রবার সকালের দূর্ঘটনাকবলিত যান দুইটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এই বিভাগের আরো খবর
-
রুস্তম ফারাজী, কেশবপুর।যশোরের কেশবপুরে চেতনানাশক স্প্রে করে একটি বাড়ির সবাইকে অচেতন করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!