- প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬ ০৭:২১ পিএম
ডেঙ্গু মুক্ত বামনা গড়তে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের শুভ সূচনা
মাসুদ রেজা ফয়সাল:
প্রধানমন্ত্রীর অনুশাসনে দেশব্যাপী শুরু হওয়া ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে বরগুনার বামনায় ৩ মাসব্যাপী বিশেষ কর্মসূচির শুভ সূচনা করা হয়েছে।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরবর্তীতে বিকেল ৫টায় বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি পরিচ্ছন্নতা র্যালি বের হয়ে 'সাহেব বাড়ি বাজার' প্রদক্ষিণ করে। র্যালি শেষে বামনা সরকারি সারওয়ার জান মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।
বামনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রায়হান নাজির ধলুর সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান।
বক্তারা বলেন, "বামনা উপজেলা ও সাহেববাড়ি বাজারকে পুরোপুরি ডেঙ্গুমুক্ত করতে হবে। এর জন্য প্রতিটি দোকানের ময়লা-আবর্জনা নিজ দায়িত্বে নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করতে হবে এবং পরবর্তীতে পরিচ্ছন্নতাকর্মীদের কাছে বুঝিয়ে দিতে হবে।" তারা আরও জানান, দ্রুততম সময়ের মধ্যে সাহেববাড়ি বাজারসহ উপজেলার প্রতিটি প্রধান বাজারে পর্যাপ্ত ডাস্টবিনের ব্যবস্থা করা হবে। বামনাকে সম্পূর্ণ পরিচ্ছন্ন রেখে শিশুসহ সর্বস্তরের জনগণকে ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে রক্ষা করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, একই দিনে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩ মাসব্যাপী (১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর) এই বিশেষ কর্মসূচির দেশব্যাপী শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সরকারি-বেসরকারি দপ্তর, এনজিও, গণমাধ্যম ও স্বেচ্ছাসেবক দলের যৌথ অংশগ্রহণে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!